26.7 C
Dhaka
Monday, July 27, 2026
Homeবিনোদনতারকাদের চোখে ভালোবাসার মানে

তারকাদের চোখে ভালোবাসার মানে

Date:

Related stories

‘অনূর্ধ্ব-১২ দলের খেলোয়াড়ও আমার মতন ভুল করবে না’

এমনিতে উঠতি দলের এশিয়া কাপের আয়োজন হয় মূলত খেলোয়াড়দের...

পল্লবী থানার পাশে ৩টি ককটেল বিস্ফোরণ

রাজধানীর মিরপুরের পল্লবী থানার ঠিক পাশেই তিনটি ককটেল বিস্ফোরণের...

আবদুল্লাহ আবু সায়ীদ: এক আলোকযাত্রার নাম

অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের জন্মদিন ২৫ জুলাই। এটি কেবল...

বাণিজ্য চুক্তির প্রভাব: ৪ মাসে যুক্তরাষ্ট্র থেকে আমদানি দ্বিগুণ

যুক্তরাষ্ট্রের সঙ্গে করা পারস্পরিক বাণিজ্য চুক্তির (এআরটি) প্রভাব পড়তে...

রাজশাহীর পর সাভারে শুটিংয়ে মিম

চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম ঈদের ‘মালিক’ সিনেমার দ্বিতীয় লটের...

ভালোবাসার সংজ্ঞা একেকজনের কাছে একেকরকম। কারো কাছে ভালোবাসা মানে বিশ্বাস, কারো কাছে নির্ভরশীলতা। তারকারাও তাদের ভালোবাসার সংজ্ঞা নিয়ে নানান রকম মত দিয়েছেন। 

দেখা যাক ভালোবাসার মানে নিয়ে কে কী বলেছেন।

তমা মীর্জার কাছে, ‘ভালোবাসা মানে ভালোবাসার মানুষকে কষ্ট না দেওয়া। ভালোবাসা মানে ভালোবাসার মানুষকে দুঃখ না দেওয়া। ভালোবাসা মানে একজন আরেকজনের পাশে জনমভর থাকা।’ 

জাকিয়া বারী মমর চোখে, ‘আমার কাছে ভালোবাসা মানে কাজ। ভালোবাসা মানে কর্ম। কথা অনেক বলা যায় কিন্তু রাখা যায় কয়টা? বিশ্বাস, পবিত্রতা-এইসব আমরা অনেক বলি। কিন্তু সত্যিকারের কাজ দিয়ে কজন তা প্রমাণ করতে পারি? সেজন্য, আমি মনে করি ভালোবাসা মানে কাজ।’

অভিনেতা সজলের কাছে ভালোবাসার অর্থ, ‘আমার কাছে ভালোবাসা মানে বাবা-মা, ভাই-বোন, বন্ধু, সবাইকে ভালোবাসা। শুধু ভালোবাসার মানুষকে ভালোবাসার নাম ভালোবাসা নয়। পোষা প্রাণীর প্রতিও আমার ভালোবাসা আছে। ভালোবাসা এবং মমতা একইরকম। আমি মনে করি ভালোবাসা মানে সবকিছু। কেননা, ভালোবাসা থাকলে সব হয়।’

জনপ্রিয় গায়িকা ফাহমিদা নবী বলেন, ‘ভালোবাসা মানে সবকিছু। ভালোবাসা মানে দায়িত্ব, আন্ডারস্ট্যান্ডিং, বিশ্বাস। ভালোবাসা মানে দীর্ঘ একটি জার্নি। ভালোবাসা মানে অনেককিছু। ভালোবাসা মানে তুমি আর আমি নয়, ভালোবাসা মানে পরিবারের সবাই। ভালোবাসা ফুলের মতোই সুন্দর।’

বিদ্যা সিনহা মিমের কাছে ভালোবাসার সংজ্ঞা একটু অন্যরকম। তিনি বলেন, ‘মাকে আমি প্রচণ্ড ভালোবাসি। বাবাকে অসম্ভব ভালোবাসি। বোনকে ভালোবাসি। আবার জীবনসাথীকেও ভালোবাসি। পরিবারের প্রতিটি সদস্যকেও ভালোবাসি। ভালোবাসার কোনো বিভাজন হতে পারে না। তবে, একেকজন মানুষের প্রতি ভালোবাসার প্রকাশ আলাদা হতে পারে।’ 

ভালোবাসা সম্পর্কে চঞ্চল চৌধুরী বলেন, ‘ভালোবাসা আছে বলেই পৃথিবী টিকে আছে। ভালোবাসা আছে বলেই পৃথিবী এত সুন্দর। ভালোবাসার বিকল্প কিছু নেই। আমি আমার দেশকে ভালোবাসি। আবার, আমি আমার মাকে ভালোবাসি, বাবাকে ভালোবাসি। সেই সাথে ভাই-বোনদের প্রতি আমার মমতা আছে, ভালোবাসাও আছে। বন্ধুদের প্রতি প্রচণ্ড ভালোবাসা আছে। আমি আমার সন্তানকে ভালোবাসি। সবখানেই ভালোবাসা দরকার। ভালোবাসা থাকলে সবকিছু জয় করা সম্ভব। কিন্তু, ভালোবাসা ছাড়া কোনোকিছু পাওয়া যায় না।’

অভিনেত্রী সুমাইয়া শিমুর কাছে ভালোবাসার বিষয়টি একটু অন্যরকম। তিনি বলেন, ‘সম্পর্ক যার সাথে যার যেমনই হোক না কেন, ভালোবাসা মানে নির্ভরশীলতা। একজন মানুষ আরেকজন মানুষের ওপর নির্ভর করতে পারাটাই ভালোবাসা। চোখ বন্ধ করে যেন নির্ভর করা যায়। স্বামীর ওপর স্ত্রী যেন ভালোভাবে নির্ভর করতে পারেন। মা বাবা যেন সন্তানের কাছে কিংবা মা বাবার কাছেও সন্তান সুন্দরভাবে নির্ভর করতে পারেন। প্রেমিক হলেও তার কাছে প্রেমিকা নির্ভর করতে পারেন অনায়াসে। এক কথায় নির্ভরশীলতা হচ্ছে ভালোবাসা।’

অপু বিশ্বাসের দৃষ্টিতে ভালোবাসা মানে বিশ্বাস। তিনি বলেন, ‘ভালোবাসায় বিশ্বাস থাকতেই হবে। বিশ্বাসহীন ভালোবাসা হয় না। দায়িত্ববোধও দরকার। শুধু ভালোবাসা নয়, দায়িত্ববোধ যেমন দরকার, সেই সাথে পরস্পরের প্রতি সম্মান ও শ্রদ্ধাও দরকার। ভালোবাসা মানে চোখ বন্ধ করে এক জীবন কাটিয়ে দেওয়া।’

Latest stories