28 C
Dhaka
Sunday, July 26, 2026
Homeবিনোদনরাজশাহীর পর সাভারে শুটিংয়ে মিম

রাজশাহীর পর সাভারে শুটিংয়ে মিম

Date:

Related stories

ইরান এখন যেসব চ্যালেঞ্জের মুখে

ইরানে গত সাড়ে চার দশক ধরে টিকে থাকা ইসলামি...

তারেক রহমানের একান্ত সচিব সাত্তার, প্রেস সচিব সালেহ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব হিসেবে নিয়োগ...

রিয়াল মাদ্রিদে সমালোচনা মেনে নিয়েই বাঁচতে হয়, বললেন আলোনসো

দলটার নাম যখন রিয়াল মাদ্রিদ, তখন আশানুরূপ ফল না...

২০-২১ নভেম্বর রাঙ্গামাটিতে হরতালের ডাক

রাঙ্গামাটি জেলা পরিষদে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় কোটা...

জুলাই সনদ বাস্তবায়ন: বিএনপি ও বিরোধী দলের বাড়তে থাকা দূরত্ব উদ্বেগও বাড়াচ্ছে

স্বাধীনতার পর আমরা যাত্রা শুরু করেছিলাম সংসদীয় শাসনব্যবস্থা দিয়ে।...

চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম ঈদের ‘মালিক’ সিনেমার দ্বিতীয় লটের শুটিং শুরু করেছেন। বর্তমানে সাভারে শুটিং করছেন তিনি।

সিনেমাটির পরিচালক সাইফ চন্দন দ্য ডেইলি স্টারকে বলেন, রাজশাহীর পর এবার ঢাকার সাভারে মালিক সিনেমার শুটিং করছি। বর্তমানে সিনেমার নায়িকা বিদ্যা সিনহা মিম শুটিংয়ে অংশ নিয়েছেন। তবে সিনেমার নায়ক আরিফিন শুভ যুক্তরাষ্ট্রে আছেন।

তিনি আরও বলেন, চলতি মাসের শেষ দিকে সিনেমার শেষ লটের শুটিংয়ে অংশ নিবেন শুভ। আশা করছি আগামী ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি পাবে।

এই সিনেমার মাধ্যমে চার বছর পর মিমের বিপরীতে অভিনয় করছেন আরিফিন শুভ। সর্বশেষ তারা একসঙ্গে গোলাম সোহরাব পরিচালিত ‘সাপলুডু’ সিনেমায় অভিনয় করেন।

‘মালিক’ সিনেমার গল্প অ্যাকশন ঘরানার। যেখানে শুভ ও মিমকে দর্শক দেখবেন একদম নতুনভাবে। চরিত্রের প্রয়োজনে দুজনই কঠোর পরিশ্রম ও ফিটনেস ট্রেনিং নিয়েছেন বলে জানা গেছে।

এছাড়া বিদ্যা সিনহা মিমকে ‘জীবন অপেরা’ সিনেমায় শরীফুল রাজের সঙ্গে জুটি হয়ে অভিনয় করার কথা আছে। এটি পরিচালনা করবেন আলভী আহমেদ।

পাশাপাশি একটি ওটিটি প্ল্যাটফর্মে ওয়েব ফিল্মেও চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিনেত্রী, যা পরিচালনা করবেন কাজী আসাদ।

 

Latest stories