27.3 C
Dhaka
Sunday, May 3, 2026
Homeআন্তর্জাতিকনাইজেরিয়ায় ইসলামিক স্টেটের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হামলা শুরু

নাইজেরিয়ায় ইসলামিক স্টেটের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হামলা শুরু

Date:

Related stories

শত বছর টিকে থাকুক ডেইলি স্টার: জয়া আহসান

দ্য ডেইলি স্টারের ৩৫ বছর পূর্তি উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন...

সিইসির সঙ্গে সাক্ষাৎ করবে বিএনপির প্রতিনিধিদল

বিএনপির একটি প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ...

দুবার জীবন পেয়ে মুমিনুলের ফিফটি, বড় রানের দিকে মুশফিকও 

লাঞ্চ থেকে ফিরেই সহজ ক্যাচ উঠিয়েছিলেন মুমিনুল হক। পরে...

কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে গুচ্ছ ভর্তি পরীক্ষা ৩ জানুয়ারি, আবেদনের তারিখ ঘোষণা

দেশের ৯টি কৃষি ও কৃষি-প্রধান বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক...

চীনের কেল্লা অর্থনীতি: বৈশ্বিক অনিশ্চয়তার যুগে কৌশলগত পুনর্গঠন

বর্তমান বিশ্ব ব্যবস্থায় অর্থনীতি এক গভীর রূপান্তরের মধ্য দিয়ে...

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর বিরুদ্ধে ‘শক্তিশালী ও প্রাণঘাতী হামলা’ শুরু করেছে যুক্তরাষ্ট্র। 

বিবিসি বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এ কথা জানিয়েছেন।

তিনি আইএসকে ‘সন্ত্রাসী নিকৃষ্ট দল’ বলে উল্লেখ করেন এবং অভিযোগ করেন যে, তারা মূলত নিরীহ খ্রিস্টানদের টার্গেট করে নির্মমভাবে হত্যা করছে।

ট্রাম্প বলেন, মার্কিন সেনাবাহিনী ‘একাধিক নিখুঁত হামলা’ চালিয়েছে। পরে যুক্তরাষ্ট্রের আফ্রিকা কমান্ড (আফ্রিকম) জানায়, বৃহস্পতিবারের এই হামলা নাইজেরিয়ার সঙ্গে সমন্বয় করে সোকোতো রাজ্যে চালানো হয়েছে।

নাইজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ মাইতামা তুগার বিবিসিকে বলেন, এটি একটি ‘যৌথ অভিযান’ ছিল, যা ‘সন্ত্রাসীদের’ লক্ষ্য করে চালানো হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, এর সঙ্গে কোনো নির্দিষ্ট ধর্মের সম্পর্ক নেই।

ভবিষ্যতে আবার হামলা হতে পারে কি না—এই প্রশ্নে তুগার বলেন, তা দুই দেশের নেতৃত্বের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

বৃহস্পতিবার রাতে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘আমার নেতৃত্বে আমাদের দেশ কখনোই উগ্র ইসলামি সন্ত্রাসবাদকে বেড়ে উঠতে দেবে না।’

গত নভেম্বরে ট্রাম্প মার্কিন সেনাবাহিনীকে নাইজেরিয়ায় ইসলামপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন।

তখন তিনি কোন হত্যাকাণ্ডের কথা বলছিলেন, তা স্পষ্ট করেননি। তবে সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্রের কিছু ডানপন্থী মহলে নাইজেরিয়ার খ্রিস্টানদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ ছড়িয়ে পড়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বৃহস্পতিবার বলেন, তিনি ‘নাইজেরিয়া সরকারের সহযোগিতা ও সমর্থনের জন্য কৃতজ্ঞ’।

তিনি এক্সে লিখেন, ‘মেরি ক্রিসমাস!’

এরপর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর একটি সংক্ষিপ্ত ও গোপন নয় এমন ভিডিও প্রকাশ করে, যেখানে একটি সামরিক জাহাজ থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে দেখা যায়।

 

Latest stories