31.7 C
Dhaka
Saturday, June 6, 2026
Homeআন্তর্জাতিকপালানোর আগেই শয়নকক্ষ থেকে মাদুরোকে আটক করা হয়: ট্রাম্প

পালানোর আগেই শয়নকক্ষ থেকে মাদুরোকে আটক করা হয়: ট্রাম্প

Date:

Related stories

শ্রমিকদের বেতন পরিশোধে সরকারের আড়াই হাজার কোটি টাকা সহযোগিতা: শ্রমমন্ত্রী

দেশে প্রথমবারের মতো কোনো কল-কারখানায় শ্রমিক অসন্তোষ হয়নি মন্তব্য...

ইনডিপেনডেন্ট টিভি দখলের চেষ্টা: ব্যর্থ হলো হঠাৎ বনে যাওয়া ‘বিএনপিপন্থী’ সাংবাদিকরা

দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি সংবাদমাধ্যম ‘ইনডিপেনডেন্ট টেলিভিশন’ দখলের একটি...

‘জড়িয়ে ধরে মানুষ প্রশংসা করেছে’, নতুন নাটক প্রসঙ্গে দীপা খন্দকার

দর্শকদের মধ্যে জনপ্রিয়তা পাচ্ছে ধারাবাহিক নাটক 'এটা আমাদেরই গল্প'...

তারেক রহমানের প্রত্যাবর্তনে গতি ফিরেছে দলে, উজ্জীবিত বিএনপির নেতাকর্মীরা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরায় দলটির রাজনৈতিক...

হামজার সঙ্গে ‘দেখা করে’ ধন্যবাদ জানাবেন মুশফিক

আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্ট দিয়ে অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম...

মার্কিন হামলার সময় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী ঘুমিয়ে ছিলেন। তারা নিরাপদ স্থানে পালানোর আগেই অভিজাত মার্কিন ডেল্টা ফোর্স তাদের আটক করে।

আজ শনিবার ভেনেজুয়েলার রাজধানী কারকাসে হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ কথা বলেছেন।

ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়, মার্কিন বাহিনী মাদুরোর ‘অত্যন্ত সুরক্ষিত দুর্গে’ হামলা চালিয়েছে এবং তিনি নিরাপদ কক্ষে পালানোর চেষ্টা করার সময় আটক করেছে।

ট্রাম্প বলেছেন, ফ্লোরিডায় মার-এ-লাগোতে তার ব্যক্তিগত বাসভবন থেকে ‘টিভি অনুষ্ঠানের মতো’ দৃশ্যটি দেখেছেন।

তিনি ফক্স নিউজকে বলেন, ‘মার্কিন সেনারা স্টিলের দরজা ভাঙার জন্য ব্লো-টর্চ নিয়েছিল। কিন্তু মাদুরো লুকানোর আগেই তাকে ধরে ফেলে।’

‘তিনি (নিরাপদ কক্ষ) ভেতরে ঢোকার চেষ্টা করছিলেন। কিন্তু ঢুকতে পারেনি। আমরা প্রস্তুত ছিলাম। তিনি সেখানে পৌঁছাতে পারেনি,’ বলেন ট্রাম্প।

সিএনএনের প্রতিবেদন বলা হয়, মাদুরো ও তার স্ত্রীকে ভোরে শয়নকক্ষ থেকে টেনেহিঁচড়ে আটক করা হয়।

সূত্রের বরাতে সিএনএন জানিয়েছে, ঘুমন্ত অবস্থায় এই দম্পতিকে আটক করা হয়েছিল।

নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে নিউইয়র্কে নিয়ে যাওয়া হচ্ছে। মাদক-সন্ত্রাসবাদের অভিযোগে তাদের ম্যানহাটনের ফেডারেল আদালতে নেওয়া হতে পারে।

ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বলেছেন, তারা মাদুরো ও সিলিয়া ফ্লোরেসের অবস্থান সম্পর্কে জানেন না।

মার্কিন হামলায় সামরিক ও বেসামরিক নাগরিকদের প্রাণহানি ঘটেছে বলেও দাবি করেন তিনি।

তবে মার্কিন কর্মকর্তাদের দাবি, অভিজাত ডেল্টা ফোর্সের এই অভিযানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

Latest stories