35.8 C
Dhaka
Monday, June 29, 2026
Homeখেলাবাংলাদেশকে অপেক্ষায় রাখল আয়ারল্যান্ড

বাংলাদেশকে অপেক্ষায় রাখল আয়ারল্যান্ড

Date:

Related stories

খালেদা জিয়া অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন: ডা. জাহিদ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া 'অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন'...

হাসিনার রায় নিয়ে ফেসবুক পোস্ট, ঢাবির ডেপুটি রেজিস্ট্রার আটক

মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার রায় নিয়ে ফেসবুকে পোস্ট...

জামায়াত আমিরের ‘গৃহযুদ্ধ’ মন্তব্যের নেপথ্যে কী?

রাজনীতিতে বিরোধী দল সরকারের বিরুদ্ধে প্রচারণা চালাবে, সরকার বিরোধীদের...

আইএমএফ-বিশ্বব্যাংক থেকে বাড়তি অর্থসহায়তা পেতে পারে বাংলাদেশ

মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে সৃষ্ট আর্থিক ঘাটতি পূরণে আন্তর্জাতিক মুদ্রা...

পদ্মশ্রী পাচ্ছেন প্রসেনজিৎ 

টালিউড সিনেমার আলোচিত অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। প্রায় চার দশকের...

আবহাওয়াজনিত কারণ ছাড়া মিরপুর টেস্ট শেষ কবে পঞ্চম দিনে গিয়েছে? চট করে বলার উপায় নেই। মিরপুরে খেলা বেশিরভাগ সময় যেখানে তিন দিনের ম্যাচ শেষ হওয়ার অবস্থা থাকে, সেখানে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টটা চলে গেল পঞ্চম দিনে।  জয় নিয়ে তেমন সংশয় না থাকলেও অসম্ভবের তাড়ায় চতুর্থ ইনিংসে আইরিশদের লড়াই চোখে পড়ার মতন।

শনিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন শেষে জয়ের একদম কাছে বাংলাদেশ। ৫০৯ রান তাড়ায় সফরকারী দল ৬ উইকেটে ১৭৬ রান তুলে দিন শেষ করেছে। ম্যাচ জিততে বাংলাদেশের চাই কেবল ৪ উইকেট, আইরিশদের ৩৩৩ রান। ড্র করতে হলে শেষ দিন পুরোটা টিকে থাকতে হবে আয়ারল্যান্ডকে।  বাস্তবতা আভাস দিচ্ছে বাংলাদেশের বিশাল আরেকটি জয়ের।

৩৪ রান করে অপরাজিত আছেন কার্টিস ক্যাম্পের, ১১ রান নিয়ে তার সঙ্গী অ্যান্ডি ম্যাকব্রিন।

লাঞ্চের খানিক পর ৫০৯ রানের লক্ষ্যে নেমে আয়ারল্যান্ড ৬ষ্ঠ ওভারেই হারায় তাদের অধিনায়ক অ্যান্ডি বালবার্নিকে। তাকে এলবিডব্লিউতে ছেঁটে সাকিব আল হাসানকে ছাড়িয়ে দেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারি হয়ে যান তাইজুল ইসলাম। খানিক পর পল স্টার্লিংকেও ফিরিয়ে দেন তিনি।

এরপর ক্যাডে কারমাইকেলকে নিয়ে ৫১ রানের জুটিতে প্রথম প্রতিরোধ গড়েন হ্যারি টেক্টর। ২৫ বলে ১৯ করা কারমাইকেলকে চা-বিরতির আগে ফিরিয়ে দেন হাসান মুরাদ।

টেক্টর ছিলেন আঁটসাঁট, পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়ে খেলে ফিফটি স্পর্শ করেন তিনি, তবে এরপরই উচ্চ বিলাসি শটে নিজেকে আত্মাহুতি দেন। মুরাদের স্পিনে লফটেড ড্রাইভ খেলে লং অফে ধরা দেন ডানহাতি ব্যাটার।

প্রথম ইনিংসে দারুণ লড়াই করা লোরকান টাকার ব্যর্থ দ্বিতীয় ইনিংসে। পেসার খালেদ আহমেদের বলে লিটন দাসের গ্লাভসে জমা পড়ার আগে ১৬ বলে টাকার করেন ৭ রান। 

পাঁচে নেমে নিবেদন দেখাচ্ছিলেন ক্যাম্পের। স্টিফেন ডোহানিকে নিয়ে শেষ বিকেলে চলে তার লড়াই। ডোহানিকে সোজা বলে এলবিডব্লিউ করে ২৪৯তম শিকার বানান তাইজুল।

সকালে ১ উইকেটে ১৫৬ রান নিয়ে নেমে দ্রুত দুই উইকেট হারায় বাংলাদেশ। সেঞ্চুরির সম্ভাবনা জলাঞ্জলি দিয়ে ৭৮ করে থামেন সাদমান। রানে ভরা উইকেটে দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হন নাজমুল হোসেন শান্ত। পরে মুমিনুল হক-মুশফিকুর রহিমের অবিচ্ছিন্ন জুটিতে আরও ১২৩ রান যোগ করে বাংলাদেশ। এই জুটি লাঞ্চ পেরিয়েও আবার খেলতে নামে। ১৬ রানে জীবন পেয়ে ফিফটি করেন মুশফিক। শততম টেস্টে সেঞ্চুরির পর ফিফটি করার আনন্দে ভাসেন তিনি। বাংলাদেশের ইনিংস ঘোষণা নির্ভর করছিল মুমিনুলের উপর। লাঞ্চ থেকে ফিরে ৮৭ রানে ক্যাচ তুলে তিনি আউট হয়ে যেতেই ইনিংস ছেড়ে দেয় স্বাগতিকরা।

দিনের বাকি দুই সেশনে আইরিশদের অলআউট করা সম্ভব হয়নি বাংলাদেশের, ম্যাচ তাই গড়ালো পঞ্চম দিনে।

Latest stories