33.2 C
Dhaka
Sunday, October 11, 2026
Homeবিনোদনবিটিএসের কনসার্টের আগে আর্মি বম্বের দাম বেড়েছে কয়েকগুণ

বিটিএসের কনসার্টের আগে আর্মি বম্বের দাম বেড়েছে কয়েকগুণ

Date:

Related stories

খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংকের রোডম্যাপ

দেশের বাড়তে থাকা খেলাপি ঋণ মোকাবিলায় বিস্তৃত মধ্যমেয়াদি রোডম্যাপ...

কর্মসংস্থান সৃষ্টি করাই আমাদের লক্ষ্য: তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সরকার গঠন করতে পারলে...

ইরানে ইন্টারনেট চালুর ইঙ্গিত, রাষ্ট্রীয় টিভি হ্যাক

ইরানে সরকারবিরোধী বিক্ষোভের জেরে বন্ধ থাকা ইন্টারনেট সেবা শিগগির...

নিলাম শেষে কেমন হলো বিপিএলের দলগুলো

টানা ১২ বছর পর আবারও নিলাম পদ্ধতিতে ফিরেছে বাংলাদেশ...

ভূমিকম্প পরিমাপের পদ্ধতি কী, কেন দেশে বারবার আসছে ভুল ফলাফল

বাংলাদেশ ভূমিকম্প–ঝুঁকিপূর্ণ দেশ। গত শুক্রবার থেকে গতকাল শনিবার পর্যন্ত...

বিশ্বখ্যাত কে-পপ ব্যান্ড বিটিএসের বহুল প্রতীক্ষিত প্রত্যাবর্তন কনসার্টকে ঘিরে ভক্তদের মাঝে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। আর এই উত্তেজনার প্রভাব পড়েছে তাদের অফিসিয়াল লাইটস্টিক ‘আর্মি বম্ব’ বাজারে।

কনসার্ট সামনে রেখে লাইটস্টিকের চাহিদা হঠাৎ বেড়ে যাওয়ায় অনলাইন সেকেন্ডহ্যান্ড মার্কেটে এর দাম কয়েকগুণ পর্যন্ত বেড়ে গেছে। যে লাইটস্টিকের অফিসিয়াল দাম ছিল মাত্র ৪৯ হাজার ওন, সেটিই এখন ১ লাখ থেকে ৩ লাখ ওন পর্যন্ত বিক্রি হচ্ছে।

দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম কোরিয়া হেরাল্ডের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

‘আর্মি বম্ব’ হলো বিটিএস ভক্তদের জন্য বিশেষ লাইটস্টিক। কনসার্টে এটি জ্বালিয়ে ভক্তরা তাদের প্রিয় ব্যান্ডকে সমর্থন জানায়। কেপপ সংস্কৃতিতে এটি এখন এক ধরনের বিশেষ কৌশল হিসেবে ধরা হয়।

নতুন সংস্করণের এই লাইটস্টিকে রয়েছে আধুনিক ফিচার। যেমন—বিভিন্ন রঙে আলো জ্বলে, ঝাঁকালে রঙ পরিবর্তন হয়, ব্লুটুথের মাধ্যমে কনসার্টের আলো ও মিউজিকের সঙ্গে তাল মিলিয়ে কাজ করে।

এই সপ্তাহে সিউলে বিটিএস তাদের বড় কামব্যাক কনসার্ট করতে যাচ্ছে। তিন বছরের বেশি সময় পর পুরো দল একসঙ্গে পারফর্ম করবে, এটাই ভক্তদের উত্তেজনার মূল কারণ।

ফলে অনলাইনে ‘বিটিএস লাইট স্টিক’ খোঁজ বেড়েছে কয়েকগুণ, অনেক ক্ষেত্রে লাইটস্টিক পোস্ট করার ৩০ মিনিটের মধ্যেই বিক্রি হয়ে যাচ্ছে, পুরনো ভার্সনের লাইটস্টিকের চাহিদাও বেড়েছে।

কোরিয়া হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়, বিটিএসের অফিসিয়াল প্ল্যাটফর্ম ওয়েভার্সে লাইটস্টিক বিক্রি শুরু হলেও কয়েক মিনিটের মধ্যেই সব স্টক শেষ হয়ে যায়।

শুধু কোরিয়া নয়, জাপানের মারকারিতেও একইভাবে দাম বেড়েছে।

আগামী ২০ মার্চ বিটিএস তাদের নতুন অ্যালবাম ‘আরিরাং’ প্রকাশ করবে। এরপর ২১ মার্চ সিউলে কনসার্ট অনুষ্ঠিত হবে।

Latest stories