29 C
Dhaka
Thursday, August 27, 2026
Homeবাংলাদেশভাঙ্গায় সন্ত্রাসবিরোধী আইনে ৪ মামলায় আসামি ১৮৩

ভাঙ্গায় সন্ত্রাসবিরোধী আইনে ৪ মামলায় আসামি ১৮৩

Date:

Related stories

যুবদল নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ডিসিকে রুমিন ফারহানার চিঠি

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে যুবদল...

বিপিএল: রঙচঙে প্রতিশ্রুতি, কাজে এলোমেলো

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর নিয়ে ছিল নতুনত্বের...

নতুন আইফোন কবে আসবে জানালো অ্যাপল

অ্যাপল তাদের পরবর্তী পণ্য উন্মোচন অনুষ্ঠানের তারিখ ঘোষণা করেছে।আগামী...

নিরাপত্তার নামে ঢাবির ছাত্রী হলে কেন এই নিয়ন্ত্রণ?

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলগুলোতে একটি নিয়ম চালু আছে। রাত...

মে মাসে রপ্তানি কমেছে ৭ শতাংশ

প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকের চালান কমে যাওয়ার কারণে...

ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি পালনের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে চারটি মামলা করা হয়েছে। এসব মামলায় ১৮৩ জনের নাম উল্লেখসহ আসামি করা হয়েছে অজ্ঞাতপরিচয় আরও অনেককে। 

আজ বৃহস্পতিবার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. আসিফ ইকবাল।

ভাঙ্গা থানা সূত্রে জানা যায়, গত ১৩ নভেম্বর সকালে ঢাকা–খুলনা, ঢাকা–বরিশাল মহাসড়ক এবং ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পুলিয়া, মুনসুরাবাদ, সুয়াদি ও পুখুরিয়া এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ ঘটনার পর ১৬ নভেম্বর ভাঙ্গা থানায় মোট চারটি মামলা করে পুলিশ। এর মধ্যে ঢাকা-খুলনা মহাসড়কের সুয়াদি ও মনসুরাবাদ বাসস্ট্যান্ড এলাকায় অবরোধের ঘটনায় দুটি মামলা করেন ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) আফজাল হোসেন। একটি মামলায় ৬০ জনকে ও অন্য মামলায় ৩৬ জনকে আসামি করা হয়েছে।

ঢাকা-খুলনা মহাসড়কের পুলিয়া বাসস্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধের ঘটনায় আরেকটি মামলা করেন এসআই প্রশান্ত কুমার মন্ডল। এ মামলায় আসামি করা হয়েছে ৩৪ জনকে। ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গার পুখুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় অবরোধের ঘটনায় করা মামলার বাদী এসআই রামপ্রসাদ চক্রবর্তী। এ মামলায় ৪৭ জনকে আসামি করা হয়েছে। 

এই চার মামলায় আসামিদের মধ্যে রয়েছেন—জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ইশতিয়াক আরিফ, ফরিদপুর পৌরসভার কাউন্সিলর মোবারক খলিফা, রাজেন্দ্র কলেজের সাবেক ভিপি কাওসার আকন্দ, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক খান মো. শাহ সালতান রাহাত, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ, সহসভাপতি শাকিল খান, রাজেন্দ্র কলেজ ছাত্রলীগের সভাপতি অমিত বিশ্বাস অর্ক, সাধারণ সম্পাদক নূর আলম প্রান্ত, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি দেবা শীষ নয়ন। এছাড়া ভাঙ্গা উপজেলার ১০ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ অজ্ঞাতপরিচয় আরও অনেককে আসামি করা হয়েছে। 

অতিরিক্ত পুলিশ সুপার মো. আসিফ ইকবাল বলেন, সন্ত্রাসবিরোধী আইনে জনমনে আতঙ্ক সৃষ্টি, নাশকতার পরিকল্পনা, প্রস্তুতি, সমর্থন, অর্থায়ন এবং অপরাধ সংগঠনের ষড়যন্ত্র ও প্রচেষ্টার অভিযোগে এসব মামলা করা হয়েছে।

Latest stories