26.6 C
Dhaka
Tuesday, July 21, 2026
Homeবিনোদনভালোবাসা দিবসের আগেই ‘যে কথা হয়নি বলা’

ভালোবাসা দিবসের আগেই ‘যে কথা হয়নি বলা’

Date:

Related stories

বাংলাদেশ কি চকরিয়া সুন্দরবন ফিরিয়ে আনতে পারবে?

দিগন্তজুড়ে বিস্তৃত বিশাল প্রান্তর। যেখানে গাছপালা তো নেই-ই, এমনকি...

গ্লোব জনকণ্ঠের সম্পদ নিলামে তুলছে জনতা ব্যাংক

গ্লোব জনকণ্ঠের সম্পদ নিলামে বিক্রির বিজ্ঞপ্তি দিয়েছে জনতা ব্যাংক।...

দর্শক এখন ‘মৌ ভাবি’ বলেই ডাকেন: সুষমা সরকার

মঞ্চ, টেলিভিশন, সিনেমা ও ওটিটি—সব মাধ্যমেই সরব অভিনেত্রী সুষমা...

ব্যাপক ড্রোন হামলায় ইউক্রেনের ২ অঞ্চল অন্ধকারে নিমজ্জিত

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের একটি অভিনব দিক হলো কিয়েভের জ্বালানি...

ভোটারের সই জাল, বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল

কুড়িগ্রামে সমর্থক ভোটারের জাল সই জমা দেওয়ার অভিযোগে বিএনপি...

সময়ের আলোচিত জুটি জোভান-নীহাকে নিয়ে নাটক নির্মাণ করেছেন পরিচালক জাকারিয়া সৌখিন। ‘যে কথা হয়নি বলা’ শিরোনামের নাটকটি প্রচার হবে ভালোবাসা দিবসের আগেই। সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে নাটকটি।

এ প্রসঙ্গে জোভান বলেন, ‘আমাদের প্রচণ্ড পরিশ্রমের ফসল এই নাটকটি। নীহার সঙ্গে দর্শক আমাকে সবসময়ই পছন্দ করেন। এবার আমাদের জুটি নিয়ে সৌখিন ভাইয়ার নির্মাণ। ভালোবাসা দিবসে দর্শক দারুণ কিছু উপহার পেতে যাচ্ছেন।’

নাজনীন নাহার নীহা বলেন, ‘গল্পটি সহজ, সরল ও সাবলীল। ভালোবাসা দিবসে এমন গল্পই উপভোগ করেন দর্শক।’

নির্মাতা জাকারিয়া সৌখিন বলেন, ‘এই নাটকটি মূলত একটি মিউজিক্যাল ড্রামা। ভালোবাসা দিবসকে মাথায় রেখেই নির্মাণ করেছি। গল্পের জন্য জোভান ও নীহাকেই পারফেক্ট মনে হয়েছে। তাই ওদের নিয়ে নির্মাণ করলাম। আশাকরি দর্শক আমাদের ড্রামাটি দারুণ উপভোগ করবেন।’

‘যে কথা হয়নি বলা’ নাটকে থাকছে দুটি গান। প্রথম গানটির কথা ও সুর সোমেশ্বর অলির। দ্বিতীয় গানটি লিখেছেন আহমেদ রিজভী, সুর করেছেন নাজির মাহমুদ।

Latest stories