24.3 C
Dhaka
Monday, May 4, 2026
Homeখেলালাঞ্চের আগে তিন উইকেট হারালো বাংলাদেশ

লাঞ্চের আগে তিন উইকেট হারালো বাংলাদেশ

Date:

Related stories

রংপুর অঞ্চলে ১১ মাসে ৪১০ দুর্ঘটনায় সড়কে ঝরেছে ২১৩ প্রাণ

চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত—১১ মাসে রংপুর অঞ্চলে...

জুড়ি নদীতে ফেলা হচ্ছে বর্জ্য, হুমকিতে জীববৈচিত্র্য

মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলা শহরের মধ্য দিয়ে বয়ে গেছে...

সড়ক পরিবহন খাতে শ্রমিক অধিকার: উন্নয়নের পথে উপেক্ষিত বাস্তবতা

বাংলাদেশে অবকাঠামোগত উন্নয়নের দৃশ্যমান চিত্র এখন লক্ষণীয় পর্যায়ে চলে...

অর্থনৈতিক চাপে প্রাইভেটকার বিক্রি কমে ১৩ বছরে সর্বনিম্ন

বাংলাদেশে প্রাইভেটকার বিক্রি কমে গত ১৩ বছরের মধ্যে সর্বনিম্ন...

শত বছর টিকে থাকুক ডেইলি স্টার: জয়া আহসান

দ্য ডেইলি স্টারের ৩৫ বছর পূর্তি উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন...

ব্যাট করার জন্য বেশ ভালো উইকেটে দারুণ শুরুর পর হোঁচট খেল বাংলাদেশ। অফ স্পিনার অ্যান্ডি ম্যাকব্রেইনের ছোবলে হারালো তিন উইকেট। লাঞ্চের ঠিক আগে ক্রিজে নেমেছেন শততম টেস্ট খেলতে নামা মুশফিকুর রহিম।

বুধবার মিরপুরে দ্বিতীয় টেস্টের প্রথম দিনের লাঞ্চ বিরতি পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১০০ রান। ২৯ বলে ১৭ রান নিয়ে ক্রিজে আছেন মুমিনুল হক, ১৮ বলে ৩ রান করে তার সঙ্গী মুশফিক।

উইকেটে ঘাস থাকলেও এই টেস্টে একজন পেস অলরাউন্ডার ছাড়া আর কোন পেসার একাদশে রাখেনি আইরিশরা। শুরুর আর্দ্রতা তাই কাজে লাগাতে পারেনি তারা।

১৪তম ওভারে গিয়ে পড়ে প্রথম উইকেট। ম্যাকব্রেইনের বলে এলবিডব্লিউ হন বাঁহাতি সাদমান। আগের টেস্টে সেঞ্চুরি করা মাহমুদুল হাসান জয় থিতু হয়েছিলেন, কিন্তু অহেতুক শটে তিনি ক্যাচ উঠিয়ে ফেরেন ৩৪ রান করে। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৮ রান করেই হোন বোল্ড।

Latest stories