27 C
Dhaka
Friday, September 18, 2026
Homeবিনোদনসুস্থ হয়ে উঠছেন সালমান খানের বাবা, শিগগিরই হাসপাতাল ছাড়বেন

সুস্থ হয়ে উঠছেন সালমান খানের বাবা, শিগগিরই হাসপাতাল ছাড়বেন

Date:

Related stories

যেকোনো সময়ের চেয়ে চিন্তাশীল বাজেট, বাস্তবায়ন বড় বিষয় হয়ে দাঁড়াবে: দেবপ্রিয় ভট্টাচার্য

দেশের ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অন্য যেকোনো সময়ের চেয়ে...

বগুড়ায় জামায়াতের মিছিলে হামলার ঘটনায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা

বগুড়ার ধুনটে গণভোটের পক্ষে প্রচারণায় নামা জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের...

ইরান: পারস্য সাম্রাজ্যের গর্বিত উত্তরাধিকার

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অপ্রত্যাশিত হামলার কয়েকদিন পর ইরানের সর্বোচ্চ...

‘আবেগপ্রবণ’ গম্ভীরকে আদর্শ কোচ মনে করেন না ভিলিয়ার্স

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে হোয়াইটওয়াশ হওয়ার পর ভারতের...

আপত্তির মুখে নারায়ণগঞ্জে সংক্ষিপ্ত হলো ‘লালন সাধুসঙ্গ’ আয়োজন

নারায়ণগঞ্জ সদর উপজেলার মধ্য নরসিংহপুর গ্রামে স্থানীয় একটি ধর্মীয়...

বলিউড অভিনেতা সালমান খানের বাবা ও প্রখ্যাত স্ক্রিপ্টরাইটার সেলিম খান ১৭ ফেব্রুয়ারি থেকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি আছেন। ৯০ বছর বয়সী সেলিম খানকে শুরুতে আইসিইউতে নেওয়া হয়েছিল।

বলিউড লাইফের প্রতিবেদন অনুযায়ী, চিকিৎসকরা মস্তিষ্কে সামান্য রক্তপাত এবং রক্ত জমাট বাঁধার সমস্যার কথা বলেছিলেন।

সম্প্রতি সাংবাদিক ভিক্কি লালবানি জানিয়েছেন, সেলিম খান আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পাবেন।

তিনি ইনস্টাগ্রামে লিখেছেন, সেলিম খান আগের চেয়ে ভালো আছেন। সব ঠিক থাকলে তিনি লীলাবতী হাসপাতাল থেকে কয়েক দিনের মধ্যে বাড়ি ফিরবেন। মস্তিষ্কের রক্ত জমাট বাঁধার সমস্যা চিকিৎসা করা হয়েছে। ডাক্তাররা ভালো চিকিৎসা দিয়েছেন এবং খান পরিবার খুবই খুশি।

আগের সংবাদ অনুযায়ী, ডাক্তার জালিল পার্কার বলেছেন—সেলিম খান স্থিতিশীল আছেন এবং পর্যবেক্ষণে আছেন। মস্তিষ্কে হালকা রক্তপাত থাকায় ছোট্ট অস্ত্রোপচার করা হয়েছে। তবে কোনো বড় অস্ত্রোপচার প্রয়োজন হয়নি। তিনি ভেন্টিলেটরে ছিলেন।
 

Latest stories