28 C
Dhaka
Thursday, April 23, 2026
Homeবাংলাদেশঝিনাইদহে ‘প্রেরণা-৭১’ চত্বর ভেঙে ফেলেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা

ঝিনাইদহে ‘প্রেরণা-৭১’ চত্বর ভেঙে ফেলেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা

Date:

Related stories

সরে দাঁড়াচ্ছেন টিম কুক, কে হচ্ছেন অ্যাপলের নতুন সিইও

প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলকে ১৫ বছর নেতৃত্ব দেওয়ার পর প্রধান...

চলতি অর্থবছরে এ পর্যন্ত প্রায় সাড়ে ৫ বিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক ২০২৫-২৬ অর্থবছরে এখন পর্যন্ত বৈদেশিক মুদ্রাবাজার থেকে...

গাজা-সুদানের শিশুদের জন্য ৫.৪ মিলিয়ন ডলার সংগ্রহ করলেন বেলা হাদিদরা

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে আয়োজিত 'আর্টিস্টস ফর এইড' চ্যারিটি কনসার্টে...

তুরস্কে উড়োজাহাজ দুর্ঘটনায় লিবিয়ার সেনাপ্রধান নিহত

তুরস্কে উড়োজাহাজ দুর্ঘটনায় লিবিয়ার সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ আলী আহমেদ...

ডেইলি স্টার-প্রথম আলো বন্ধে শিবির নেতার হুমকি: জামায়াতের প্রতিক্রিয়া

দেশের শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার ও বাংলা...

ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত ‘প্রেরণা-৭১’ চত্বরটি বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ভেঙে ফেলেছে।

৮ বছর আগে নির্মিত স্থাপনাটিতে বঙ্গবন্ধুর ভাস্কর্য গত বছরের আগস্টে গণঅভ্যুত্থানের সময়ই ক্ষতিগ্রস্ত হয়েছিল। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বুলডোজার দিয়ে চত্বরটিই ভেঙে ফেলা হয়।

ঝিনাইদহ পৌরসভা ২০১৭ সালের নভেম্বরে প্রায় ৫৫ লাখ টাকা ব্যয়ে চত্বরটি নির্মাণ করে। এতে বাংলাদেশের মানচিত্র ও তার সামনে শেখ মুজিবুর রহমানের একটি ভাস্কর্য ছিল।

পৌরসভার সহকারী প্রকৌশলী রাশেদ আলী খান বলেন, ‘একটি সৌন্দর্যবর্ধন প্রকল্পের আওতায় চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডের সড়ক ডিভাইডারে বাংলাদেশের মানচিত্র ও শেখ মুজিবুর রহমানের একটি ভাস্কর্য স্থাপন করা হয়। সেখানে আগে একটি ট্রাফিক বক্স ছিল। জায়গাটি রেলিং দিয়ে ঘেরা ছিল এবং শোভাবর্ধক গাছপালা লাগানো হয়েছিল।’

ঘটনাস্থলে উপস্থিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝিনাইদহ জেলার সদস্যসচিব সাইদুর রহমান বলেন, ‘ফ্যাসিবাদী আওয়ামী লীগ অতীতে অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ড ঘটিয়ে বেআইনিভাবে ক্ষমতায় টিকে ছিল, এখনও তাই করছে। হায়েনার মতো আবারও অগ্নিসন্ত্রাসে লিপ্ত হয়েছে। এ কারণেই ক্ষুব্ধ শিক্ষার্থীরা বাকশালের প্রতিষ্ঠাতার ভাস্কর্যটি ভেঙে ফেলেছে।’

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনাটি নিশ্চিত করে বলেন, ‘উত্তেজিত শিক্ষার্থীরা চত্বরটি ভাঙচুর করেছে। পরে আমরা এ বিষয়ে খবর পাই।’

Latest stories