32 C
Dhaka
Saturday, September 26, 2026
Homeবাংলাদেশঢাকার ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে ব্যবস্থা নেবে রাজউক 

ঢাকার ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে ব্যবস্থা নেবে রাজউক 

Date:

Related stories

নির্বাচনে পক্ষপাতিত্বের কোনো সুযোগ নেই, এনসিপিকে প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আসন্ন...

ইন্দোনেশিয়ায় ১১ আরোহীসহ উড়োজাহাজ নিখোঁজ

ইন্দোনেশিয়ায় ১১ আরোহী নিয়ে একটি ছোট উড়োজাহাজ নিখোঁজ হয়েছে।বার্তা...

সরকারের এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় ১ লাখের বেশি প্রার্থী

দেশের তরুণদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে দক্ষ করে তুলতে...

আমিরুলের হ্যাটট্রিক সত্ত্বেও অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হার

হ্যাটট্রিক করলেন ড্র্যাগ ও ফ্লিক বিশেষজ্ঞ আমিরুল ইসলাম। অসাধারণ...

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ঢাকার সব ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। রাজউকের চেয়ারম্যান মো. রিয়াজুল ইসলাম আজ শনিবার বংশালের কসাইটুলিতে একটি ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনের পর এমনটি জানান।

পরিদর্শনকালে চেয়ারম্যান বলেন, যে ভবনের রেলিং ভেঙে পড়েছিল, সেটির মালিক অনুমোদিত নকশা দেখাতে পারেননি। আগামী সাত দিনের মধ্যে নকশা জমা না দিলে ভবনটি সিলগালা করে দেওয়ার নির্দেশ দেন তিনি।

রিয়াজুল ইসলাম আরও বলেন, রাজউক এক কাঠার চেয়ে ছোট প্লটের জন্য পরিকল্পনা অনুমোদন করে না। ‘যারা অবৈধভাবে ভবন নির্মাণ করছে, আমরা তাদের ইউটিলিটি মিটার সংযোগ বিচ্ছিন্ন করছি। তবুও, কেউ কেউ চুরি করা মিটার বা জেনারেটর ব্যবহার করে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছে।’

পুরান ঢাকার ঝুঁকির কথা তুলে ধরে তিনি বলেন যে, সেখানকার বেশিরভাগ ভবন ঝুঁকিপূর্ণ। অনুমোদিত পরিকল্পনা ছাড়াই সেখানে এক কাঠার চেয়ে ছোট প্লটে ছয় থেকে সাততলা ভবন নির্মিত হয়েছে।

রাজউক চেয়ারম্যান বাসিন্দাদের ছোট জমিতে নির্মিত পুরাতন বা অনিরাপদ উঁচু বাড়ি ভেঙে নতুন ভবন নির্মাণের পরামর্শ দেন। 

তিনি বলেন, কয়েকটি প্লট নিয়ে যদি একটি বাড়ি করা হয়, তাতে হয়তো আপাতত কিছু ক্ষতি হবে তাদের। কিন্তু ক্ষতি হলেও নতুন যে বাড়ি পাবে, তাতে ক্ষতি পুষিয়েও আরও উপকারী হবে।  অনুমোদিত উচ্চতা এবং যেসব সুযোগ-সুবিধা পাওয়া যাবে, তাতে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে না।

Latest stories