30 C
Dhaka
Friday, April 17, 2026
Homeবাংলাদেশনাশকতার পরিকল্পনার অভিযোগে আটক ৩

নাশকতার পরিকল্পনার অভিযোগে আটক ৩

Date:

Related stories

চড়া মূল্যে নামমাত্র শুল্ক ছাড়: যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নিয়ে প্রশ্ন

অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হওয়ার ঠিক আগে যুক্তরাষ্ট্রের কাছ...

তাহসান-রোজার সংসারে ভাঙনের সুর

সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান এবং মেকআপ আর্টিস্ট রোজা...

বন্ডাই বিচের বন্দুক হামলার জেরে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়ার বন্দুক নিয়ন্ত্রণ আইন

অস্ট্রেলিয়ার জনবহুল নিউ সাউথ ওয়েলস রাজ্যে বন্দুকের মালিকানা নিয়ে...

খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল, জানালেন ডা. জাহিদ

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা...

আমরা খুব বেশি গোল খেয়েছি: বাংলাদেশ কোচ আইকমান

পাকিস্তানের বিপক্ষে বাছাইপর্বের প্লে-অফ সিরিজে টানা তিন ম্যাচে বড়...

ঢাকা ও গাজীপুরে নাশকতার পরিকল্পনার অভিযোগে তিনজনকে আটক করেছে র‍্যাব-১।

আজ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে রাজধানীর উত্তরার বিএনএস সেন্টারের সামনে এবং গাজীপুরের শ্রীপুর থেকে তাদের আটক করা হয়। দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাবের অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত মিডিয়া অফিসার) মো. রাকিব হাসান।

আটকরা হলেন—নেত্রকোণার কেন্দুয়ায় উপজেলার মাসকা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম বাঙালী, একই উপজেলার মৃত হাবিবুর রহমান ভূঁইয়ার ছেলে শাহিন ভূঁইয়া এবং সাতক্ষীরার আশাশুনি উপজেলার মুছা সানার ছেলে শাহিন সানা।

রাকিব হাসান বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে ঘিরে র‍্যাব-১ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। তাদের মধ্যে দুজনকে উত্তরা পশ্চিম থানা ও একজনকে শ্রীপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Latest stories