32 C
Dhaka
Saturday, September 26, 2026
Homeআন্তর্জাতিকপাকিস্তানে ঘন কুয়াশায় ট্রাক খালে পড়ে নিহত ১৪

পাকিস্তানে ঘন কুয়াশায় ট্রাক খালে পড়ে নিহত ১৪

Date:

Related stories

ইন্দোনেশিয়ায় ১১ আরোহীসহ উড়োজাহাজ নিখোঁজ

ইন্দোনেশিয়ায় ১১ আরোহী নিয়ে একটি ছোট উড়োজাহাজ নিখোঁজ হয়েছে।বার্তা...

সরকারের এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় ১ লাখের বেশি প্রার্থী

দেশের তরুণদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে দক্ষ করে তুলতে...

আমিরুলের হ্যাটট্রিক সত্ত্বেও অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হার

হ্যাটট্রিক করলেন ড্র্যাগ ও ফ্লিক বিশেষজ্ঞ আমিরুল ইসলাম। অসাধারণ...

গণমাধ্যমকে সীমাবদ্ধ করবে খসড়া সাইবার আইন

প্রথমেই যে বিষয়ে জনগণ এবং বিশেষ করে সরকারের দৃষ্টি...

পাকিস্তানের পাঞ্জাবে একটি ট্রাক খালে পড়ে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। দ্য ডনের খবরে এমনটি বলা হয়েছে।

শুক্রবার রাত ঘন কুয়াশার মধ্যে প্রদেশের সারগোধা জেলায় গালাপুর বাংলা সেতু থেকে ট্রাকটি খালে পড়ে গিয়ে এই দুর্ঘটনা ঘটে

পাঞ্জাব রেসকিউ ১১২২ কর্মকর্তারা জানান, ট্রাকটি ইসলামাবাদ থেকে ফয়সালাবাদ যাচ্ছিল। যাত্রীরা এক অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে যাচ্ছিলেন।

রেসকিউ ১১২২-এর একটি বিবৃতিতে বলা হয়েছে, ঘন কুয়াশার কারণে মহাসড়ক বন্ধ ছিল, তাই গাড়িটি স্থানীয় সড়ক ধরে চলেছিল। কোট মোমিন উপজেলার গালাপুর খাল সেতুর এলাকায় যাওয়ার পর ট্রাকটি খালে পড়ে যায়।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ট্রাকটি ‘দৃশ্যমানতার অভাবে নিয়ন্ত্রণ হারিয়ে’ দুর্ঘটনার শিকার হয়।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, খালটি শুকনো ছিল, তবে যাত্রীরা ট্রাকের নিচে চাপা পড়ে ছিলেন। স্থানীয় সময় রাত ১টা ৪৮ মিনিটে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধার অভিযান শুরু হয়।

Latest stories