26.1 C
Dhaka
Thursday, July 23, 2026
Homeআন্তর্জাতিকভেনেজুয়েলা নিয়ে কী পরিকল্পনা, জানালেন ট্রাম্প

ভেনেজুয়েলা নিয়ে কী পরিকল্পনা, জানালেন ট্রাম্প

Date:

Related stories

খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন নাতনি জাইমাসহ পরিবারের সদস্যরা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কবর জিয়ারত...

চেলসির বিপক্ষে পেদ্রিকে পাচ্ছে না বার্সা

চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে বার্সেলোনা দলে যেমন দারুণ...

রাজধানীতে মাসে গড়ে ২০ খুন, ১০ মাসে ১৯৮: ডিএমপি

রাজধানী ঢাকায় গত ১০ মাসে ১৯৮টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।আজ...

অভিন্ন প্রশ্নে এইচএসসি পরীক্ষা কতটা ন্যায্য?

এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা স্থগিতের দাবিতে রাস্তায় নামতে হয়েছে। কিন্তু,...

এপ্রিলে মূল্যস্ফীতি ৯ শতাংশ ছাড়াল

দেশে এপ্রিলে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক শূন্য ৪...

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার দেশ ভেনেজুয়েলার ওপর এক বছরের চেয়েও ‘বেশি সময়’ ধরে নিয়ন্ত্রণ বজায় রাখবে। দ্য নিউইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমনটি বলেন।

তার কাছে জানতে চাওয়া হয়, ভেনেজুয়েলার ওপর ওয়াশিংটনের নিয়ন্ত্রণ কি তিন মাস, ছয় মাস, এক বছর নাকি তার চেয়েও বেশি সময় ধরে থাকবে। ট্রাম্প জবাব দেন, ‘আমি বলব, এরচেয়েও বেশি সময়।’

তিনি আরও যোগ করেন, ‘সময়ই বলে দেবে।’

শনিবার ট্রাম্প ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তারের জন্য যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে নির্দেশ দেন। মাদুরোকে তার স্ত্রীসহ নিউইয়র্কে এনে বিচার করা হচ্ছে।

জাতিসংঘের মানবাধিকার দফতর বলেছে, ভেনেজুয়েলায় মার্কিন অভিযান আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, যা বিশ্বের নিরাপত্তা কমিয়েছে। ট্রাম্প অবশ্য আন্তর্জাতিক আইনের ধার ধারেন না বলে নিউইউর্ক টাইমসকে বলেছেন। তিনি বলেন, ‘আমার আন্তর্জাতিক আইনের কোনো প্রয়োজন নেই।’

রিপাবলিকান এই প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র ‘লাভজনক উপায়ে’ ভেনেজুয়েলার পুনর্গঠন বা সংস্কার করবে। 

তিনি বলেন, ‘আমরা তাদের তেল সংগ্রহ করব, তেল ব্যবহার করব। তেলের দাম কমিয়ে দেব। ভেনেজুয়েলাকে অর্থ দেব, যা তাদের অত্যন্ত প্রয়োজন।’

মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট একটি পরিকল্পনা ঘোষণা করেন। এই পরিকল্পনা অনুযায়ী যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় আটকা পড়ে থাকা সর্বোচ্চ ৫০ মিলিয়ন ব্যারেল তেল পরিশোধন করে তা বিক্রি করবে।

Latest stories