27.3 C
Dhaka
Thursday, July 23, 2026
Homeবাংলাদেশরাজধানীতে মাসে গড়ে ২০ খুন, ১০ মাসে ১৯৮: ডিএমপি

রাজধানীতে মাসে গড়ে ২০ খুন, ১০ মাসে ১৯৮: ডিএমপি

Date:

Related stories

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ফিরলেন কেন উইলিয়ামসন

আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজকে...

রাজধানীতে বিদেশি পিস্তল-গুলি-মাদকসহ গ্রেপ্তার ৩

রাজধানীতে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ...

বন্যা নয়, ব্যর্থতার পুনরাবৃত্তি: চট্টগ্রামকে আর কত বছর ডুবতে হবে?

বর্ষা এলেই চট্টগ্রামের মানুষের মনে আতঙ্ক ফিরে আসে। আকাশে...

হাওরের বন্যায় ১০৪৭ কোটি টাকার ফসলের ক্ষতি

টানা বৃষ্টি, পাহাড়ি ঢল ও বন্যায় গত ২৬ এপ্রিল...

কোথায় ভোট দিচ্ছেন তারকারা

রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সাধারণ ভোটারদের মতো...

রাজধানী ঢাকায় গত ১০ মাসে ১৯৮টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ মঙ্গলবার দুপুরে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) তালেবুর রহমান দ্য ডেইলি স্টারকে এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘গত ১০ মাসে আমরা যদি রাজধানীতে হত্যাকাণ্ডের ঘটনাগুলো বিশ্লেষণ করি, মোট ১৯৮টি হত্যাকাণ্ডের ঘটনা সংঘটিত হয়।’

তালেবুর রহমান বলেন, ‘মাসে গড়ে ২০টি খুন সংক্রান্ত অপরাধ ঘটে। পারিবারিক কলহ, পূর্ব শত্রুতার জের, আধিপত্য বিস্তার, এমনকি অজ্ঞাতনামা নবজাতকের মরদেহ উদ্ধার হলেও হত্যা মামলা রুজু করা হয়।’

‘ঢাকা মহানগরীর জনসংখ্যা, আর্থ-সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় ঘটনার সংখ্যা সহনীয় পর্যায়ে আছে। সাম্প্রতিক সময়ে সংঘটিত বেশিরভাগ ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে,’ বলেন তিনি।

গতকাল পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়ার হত্যার ঘটনা পুলিশ বিস্তারিত অনুসন্ধান করছে। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় জড়িত ও অস্ত্রধারীদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। দ্রুততম সময়ে প্রকৃত রহস্য উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

Latest stories