34.7 C
Dhaka
Tuesday, June 16, 2026
Homeখেলামুমিনুল সেঞ্চুরি হাতছাড়া করার পর ইনিংস ঘোষণা করল বাংলাদেশ

মুমিনুল সেঞ্চুরি হাতছাড়া করার পর ইনিংস ঘোষণা করল বাংলাদেশ

Date:

Related stories

আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ন্যায্য বিচার নিশ্চিত হবে, আশা মির্জা ফখরুলের

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে...

ব্রাজিল না আর্জেন্টিনা? এই উন্মাদনা বাংলাদেশের জন্য কেন ভালো

বিশ্বকাপ এলেই বাংলাদেশ যেন দুই ভাগে ভাগ হয়ে যায়।...

যুদ্ধের প্রভাবে দেশের বাজারে ভোজ্যতেল ও চিনির দাম বেড়েছে

গত কয়েক সপ্তাহে বাংলাদেশের প্রধান পাইকারি বাজারগুলোতে ভোজ্যতেল, চিনি...

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩ কারা পাচ্ছেন

গতকাল বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে ২৮টি বিভাগে ৩০ চলচ্চিত্র, শিল্পী...

ইয়েমেন ভাঙতে এবার গণভোটের ডাক

ইয়েমেন ভেঙে যাওয়া যেন ক্রমশই বাস্তবতার রূপ নিচ্ছে। উত্তর...

লাঞ্চের আগেই লিড হয়ে গিয়েছিলো পাঁচশোর ছুঁইছুঁই। ইনিংস ঘোষণা তখন সময়ের ব্যাপার। তবে মুমিনুল হক সেঞ্চুরির কাছে থাকায় লাঞ্চের পরও ব্যাট করতে নামল বাংলাদেশ। লিড পাঁচশো ছাড়ালেও মুমিনুল সেঞ্চুরি পেলেন না, তার আউটের সঙ্গেই ইনিংস ছেড়ে দেন নাজমুল হোসেন শান্ত। 

শনিবার মিরপুর টেস্টের চতুর্থ দিনের লাঞ্চ বিরতির পর ৪ উইকেটে ২৯৭ রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। প্রথম ইনিংসে ৪৭৬ করা স্বাগতিকরা প্রতিপক্ষকে ২৬৫ রানে আটকে নিয়েছিলো বিশাল লিড। এবার দুই ইনিংস মিলিয়ে ৫০৮ রানের লিড নিয়ে আয়ারল্যান্ডকে বিশাল লক্ষ্য তাড়ার  চ্যালেঞ্জ দিল বাংলাদেশ। 

মিরপুর টেস্ট জিততে তাই ৫০৯ রান করতে হবে আয়ারল্যান্ডকে। ম্যাচ বাঁচাতে ব্যাট করতে হবে পাঁচ সেশন। নতুন এই টেস্ট খেলুড়ে দলের জন্য দুটোই প্রায় অসম্ভব সমীকরণ। 

দিনের সেশনে খেলা হয় ২৯ ওভার। তাতে ২ উইকেট হারিয়ে বাংলাদেশ যোগ করে আরও ১২৪ রান। লাঞ্চের পর নেমে আর ১৭ রান যোগ করে স্বাগতিক দল। 

আগের দিনের পুঁজির সঙ্গে আর ২০ রান যোগ করে ফেরেন সাদমান। অফ স্পিনার ম্যাকব্রিনের বলে এলবিডব্লিউ হন তিনি। রানে ভরা উইকেটে প্রথম ইনিংসের মতন দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ শান্ত। ৫ বলে ১ রান করে তিনি ক্যাচ দিয়ে ফেরেন পেসার জর্ডান নেইলকে।

১৭৪ রানে ৩ উইকেট হারানোর পর চতুর্থ উইকেটে আরও ১২৩ রান যোগ করে মুমিনুল-মুশফিক। লেগ স্পিনার গাভিন হোয়ের বলে ১১৮ বলে ৮৭ করে ক্যাচ দিয়ে ফেরেন মুমিনুল। শততম টেস্টে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে ফিফটি (৫৩) করে অপরাজিত থাকেন মুশফিক। শততম টেস্টে নেমে দুই ইনিংসে সেঞ্চুরির নজির আছে কেবল রিকি পন্টিংয়ের। তাকে সেই অর্জনে ছুঁতে না পারলেও সেঞ্চুরি ও ফিফটিতে একটা কীর্তি হলো তার। 

 

Latest stories