31 C
Dhaka
Sunday, April 19, 2026
Homeবাংলাদেশসম্পাদক পরিষদের সভাপতি নুরুল কবীর, সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ

সম্পাদক পরিষদের সভাপতি নুরুল কবীর, সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ

Date:

Related stories

ভ্যাট রিটার্ন জমার সময় ২২ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ল

অনলাইনে মূল্য সংযোজন কর (ভ্যাট) রিটার্ন দাখিলের সময়সীমা বাড়িয়েছে...

আবার জুটি হচ্ছেন রাজ–মিম

সরকারি অনুদানপ্রাপ্ত 'জীবন অপেরা' সিনেমায় শরিফুল রাজ ও বিদ্যা...

মাদুরোর জন্য পদত্যাগ করাই বুদ্ধিমানের কাজ হবে: ট্রাম্প

বেশ কিছুদিন ধরেই দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলাকে নিয়ে মেতে...

‘সরকারের ভেতর থেকে যোগসাজশ না থাকলে গণমাধ্যমের ওপর হামলা সহজ হতো না’

অন্তর্বর্তী সরকারের ছত্রছায়া না থাকলে বা সরকারের ভেতর থেকে...

আমাদের মাথায় শুধু ফুটবল: ঢাকায় নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট ভারত

রাজনৈতিকভাবে সংবেদনশীল পরিস্থিতির মধ্যে ঢাকায় পা রাখতেই ভারতীয় ফুটবলাররা...

সম্পাদক পরিষদের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) পরিষদের নতুন নির্বাহী কমিটির নির্বাচন হয়েছে। পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন নিউ এইজ সম্পাদক নুরুল কবীর এবং সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হয়েছেন বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ।

আজ বৃহস্পতিবার দুপুরে দ্য ডেইলি স্টার সেন্টারে সম্পাদক পরিষদের সভাপতি মাহফুজ আনামের সভাপতিত্বে অনুষ্ঠিত এজিএমে পরিষদের নতুন এই নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়।

সভায় উপস্থিত ছিলেন মাহফুজ আনাম, সম্পাদক ও প্রকাশক, দ্য ডেইলি স্টার; মতিউর রহমান চৌধুরী, সম্পাদক, মানবজমিন; মতিউর রহমান, সম্পাদক, প্রথম আলো; শামসুল হক জাহিদ, সম্পাদক, দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস; তাসমিমা হোসেন, সম্পাদক, দৈনিক ইত্তেফাক; দেওয়ান হানিফ মাহমুদ, সম্পাদক, বণিক বার্তা; নুরুল কবীর, সম্পাদক, নিউ এইজ; এ. এম. এম. বাহাউদ্দিন, সম্পাদক, দৈনিক ইনকিলাব এবং মো. মোজ্জাম্মেল হক, সম্পাদক, করতোয়া।

এ ছাড়া, অনলাইনে যুক্ত ছিলেন ড. এম. রমিজউদ্দিন চৌধুরী, সম্পাদক, দৈনিক পূর্বকোণ এবং রুশো মাহমুদ, সম্পাদক, সুপ্রভাত বাংলাদেশ।

সভায় উপস্থিত নবযুক্ত সদস্যদের মধ্যে ছিলেন শাহেদ মোহাম্মদ আলী, সম্পাদক, দৈনিক সমকাল; ইনাম আহমেদ, সম্পাদক, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড; হাসান হাফিজ, সম্পাদক, কালের কণ্ঠ; আবু তাহের, সম্পাদক, বাংলাদেশ প্রতিদিন এবং মো. রেজাউল করিম (লোটাস), সম্পাদক, ডেইলি সান।

সম্পাদক পরিষদের সংবিধান অনুযায়ী নির্বাচিত নতুন কমিটির মেয়াদ আগামী দুই বছর। নির্বাচিত সদস্যরা হলেন—

সভাপতি

নুরুল কবীর, সম্পাদক, নিউ এইজ

সহসভাপতি

তাসমিমা হোসেন, সম্পাদক, দৈনিক ইত্তেফাক

সাধারণ সম্পাদক

দেওয়ান হানিফ মাহমুদ, সম্পাদক, বণিক বার্তা

সহকারী সাধারণ সম্পাদক

রুশো মাহমুদ, সম্পাদক, সুপ্রভাত বাংলাদেশ

নির্বাহী সদস্য: 

মাহফুজ আনাম, সম্পাদক ও প্রকাশক, দ্য ডেইলি স্টার

মতিউর রহমান চৌধুরী, সম্পাদক, মানবজমিন

মতিউর রহমান, সম্পাদক, প্রথম আলো

মো. মোজ্জাম্মেল হক, সম্পাদক, করতোয়া

এ. এম. এম. বাহাউদ্দিন, সম্পাদক, দৈনিক ইনকিলাব

সভায় উপস্থিত সদস্যরা নবনির্বাচিত কমিটির সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে পরস্পর সহযোগিতার মাধ্যমে পরিষদের কার্যক্রম আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

নবনির্বাচিত সভাপতি নুরুল কবীর ভবিষ্যতে সম্পাদক পরিষদকে আরও সাফল্যের সঙ্গে সামনে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। একইসঙ্গে তিনি মুক্ত, নিরাপদ ও প্রভাবমুক্ত সাংবাদিকতা নিশ্চিত করতে নতুন কমিটির পক্ষ থেকে সর্বাত্মকভাবে কাজ করার অঙ্গীকার প্রকাশ করেন।

বর্তমান সভাপতি মাহফুজ আনাম তার সমাপনী বক্তব্যে বলেন, মুক্ত, নিরাপদ ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে নতুন কমিটির নেতৃত্বে সম্পাদক পরিষদ আরও দৃঢ়ভাবে কাজ করবে।

তিনি প্রত্যাশা ব্যক্ত করেন, এডিটোরিয়াল ইনস্টিটিউটকে আরও কার্যকরভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে এবং যেকোনো প্রকার প্রভাবমুক্ত থেকে সম্পাদকরা দেশের গণমাধ্যমকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবেন।

Latest stories