32.3 C
Dhaka
Monday, June 29, 2026
Homeখেলারংপুরের সঙ্গে চুক্তিবদ্ধ মোস্তাফিজ দল পেলেন আইএল টি-টোয়েন্টিতে

রংপুরের সঙ্গে চুক্তিবদ্ধ মোস্তাফিজ দল পেলেন আইএল টি-টোয়েন্টিতে

Date:

Related stories

মার্কিন অভিযানে মাদুরোর নিরাপত্তায় থাকা ৩২ কিউবান নিহত

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে যুক্তরাষ্ট্রের চালানো অভিযানে...

খালেদা জিয়া অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন: ডা. জাহিদ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া 'অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন'...

বাংলাদেশকে অপেক্ষায় রাখল আয়ারল্যান্ড

আবহাওয়াজনিত কারণ ছাড়া মিরপুর টেস্ট শেষ কবে পঞ্চম দিনে...

হাসিনার রায় নিয়ে ফেসবুক পোস্ট, ঢাবির ডেপুটি রেজিস্ট্রার আটক

মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার রায় নিয়ে ফেসবুকে পোস্ট...

জামায়াত আমিরের ‘গৃহযুদ্ধ’ মন্তব্যের নেপথ্যে কী?

রাজনীতিতে বিরোধী দল সরকারের বিরুদ্ধে প্রচারণা চালাবে, সরকার বিরোধীদের...

আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠেয় নিলামের আগে সরাসরি চুক্তিতে গত বৃহস্পতিবার মোস্তাফিজুর রহমানকে নিয়েছে রংপুর রাইডার্স। বিপিএলের আসন্ন আসরে দলটির হয়ে খেলবেন বাংলাদেশের বাঁহাতি পেসার। এবার কাছাকাছি সময়ে হতে যাওয়া আইএল টি-টোয়েন্টিতেও দল পেলেন তিনি। কাটার মাস্টার খ্যাত তারকাকে টেনেছে দুবাই ক্যাপিটালস।

শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে মোস্তাফিজকে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে আইএল টি-টোয়েন্টির বর্তমান চ্যাম্পিয়নরা। সাড়ে তিন মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো তাকে দলে টেনেছে ফ্র্যাঞ্চাইজিটি।

গত আগস্টেও একবার মোস্তাফিজকে দলে নিয়েছিল দুবাই। আইএল টি-টোয়েন্টির আসন্ন আসরের নিলামের আগে সরাসরি চুক্তিতে ইংল্যান্ডের পেসার লুক উডের পরিবর্তে তাকে নেওয়া হয়েছিল। কিন্তু কিছুদিনের মধ্যেই তাকে ছেড়ে দেওয়ার ঘোষণা আসে। তখন ৩০ বছর বয়সী বোলারের জায়গায় পাকিস্তানের অলরাউন্ডার হায়দার আলীকে নেওয়া হয়েছিল। এবার তিনি দল পেয়েছেন ভারতের অলরাউন্ডার জিএম রিতেশের বদলে।

মোস্তাফিজ দেশের বাইরে নিয়মিত বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রতিযোগিতায় খেলে থাকেন। এর আগে ভারতের আইপিএল, শ্রীলঙ্কার এলপিএল, পাকিস্তানের পিএসএল ও ইংল্যান্ডের ভাইটালিটি ব্লাস্টে অংশ নেওয়ার অভিজ্ঞতা আছে তার। এবার প্রথমবারের মতো তিনি খেলতে যাচ্ছেন আইএল টি-টোয়েন্টিতে। সেজন্য তাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে অনাপত্তিপত্র পেতে হবে।

আমিরাত ক্রিকেট বোর্ডের (ইসিবি) আয়োজনে আগামী ২ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত চলবে আইএল টি-টোয়েন্টি। অন্যদিকে, সূচি চূড়ান্ত না হলেও বিপিএল মাঠে গড়ানোর কথা আগামী ১৯ ডিসেম্বর থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত। সেক্ষেত্রে মোস্তাফিজ অনাপত্তিপত্র পাবেন কিনা বা পেলেও কতদিনের জন্য তা নিয়ে প্রশ্ন থাকছে।

বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনের আসন্ন বিপিএলে খেলার সম্ভাবনা নেই বললেই চলে। সেসময় তিনি অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে খেলবেন হোবার্ট হারিকেন্সের হয়ে। তাকে পুরো আসরের জন্য অনাপত্তিপত্র দিয়েছে বিসিবি। বিগ ব্যাশ আগামী ১৪ ডিসেম্বর থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত চলবে।

আইএল টি-টোয়েন্টির এবারের আসরে খেলবেন মোস্তাফিজসহ বাংলাদেশের তিন ক্রিকেটার। বাকি দুজন দল পেয়েছেন গত ১ অক্টোবর অনুষ্ঠিত নিলাম থেকে। ৮০ হাজার ডলারে ডানহাতি পেসার তাসকিন আহমেদকে নিয়েছে শারজাহ ওয়ারিয়র্জ। বাঁহাতি অলরাউন্ডার সাকিব আল হাসানকে ৪০ হাজার ডলারে নিয়েছে এমআই এমিরেটস।

বাংলাদেশ জাতীয় দল ও ঘরোয়া পর্যায় মিলিয়ে এখন পর্যন্ত ৩০১টি স্বীকৃত টি-টোয়েন্টি খেলেছেন মোস্তাফিজ। ২১.৪২ গড় ও ৭.৪৩ ইকোনমিতে তার শিকার ৩৭৮ উইকেট। তিনি ছয়বার ৪ উইকেট ও চারবার ৫ উইকেট শিকার করেছেন।

Latest stories