28 C
Dhaka
Saturday, September 12, 2026
Homeপ্রযুক্তিজাতীয়তাবাদী আইসিটি ফোরামের ১০১ সদস্যবিশিষ্ট কমিটি পুনর্গঠন

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের ১০১ সদস্যবিশিষ্ট কমিটি পুনর্গঠন

Date:

Related stories

এবারের অস্কারে মনোনয়ন পেলেন যারা

আগামী ১৫ মার্চ রোববার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে...

রাষ্ট্র বেশি শক্তিশালী হওয়া ভালো না, জনগণকে শক্তিশালী হতে হবে: আমীর খসরু

রাষ্ট্র বেশি শক্তিশালী হওয়া ভালো না, জনগণকে শক্তিশালী হতে...

বাংলাদেশ সফর স্থগিতের পর শ্রীলঙ্কাকে নিয়ে সিরিজ আয়োজন ভারতের

বাংলাদেশের নির্ধারিত নারী দলের ভারত সফর অনির্দিষ্টকালের জন্য স্থগিত...

নরসিংদীতে দেয়ালে ফাটল, দোকানে ক্ষয়ক্ষতি

দেশের বিভিন্ন স্থানে অনুভূত হওয়া ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদী...

আয় গোপনে জরিমানা হওয়া উচিত প্রমাণসাপেক্ষে

কর দেওয়া নাগরিকের দায়িত্ব এবং ইচ্ছাকৃতভাবে কর ফাঁকি দেওয়া...

জাতীয়তাবাদী আইসিটি ফোরাম (এনআইসিটিএফ)-এর জরুরি সাধারণ সভায় সংগঠনের কমিটি পুনর্গঠন করা হয়েছে। সোমবার (২৯ জুন) রাজধানীর বনানীতে অবস্থিত ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেডের অডিটরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সংগঠনের সার্বিক কার্যক্রম, সাংগঠনিক কাঠামো শক্তিশালীকরণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী সদস্যদের সর্বসম্মতিক্রমে জাতীয়তাবাদী আইসিটি ফোরামের গঠনতন্ত্র আনুষ্ঠানিকভাবে অনুমোদন করা হয়। এই পদক্ষেপের মাধ্যমে সংগঠনের কার্যক্রমকে আরও শৃঙ্খলাবদ্ধ, গতিশীল ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে।

গঠনতন্ত্র অনুমোদনের পর সংগঠনের বর্তমান কমিটি পুনর্গঠন করা হয়। এতে পুরনো দায়িত্বশীল সদস্যদের দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে এবং কার্যক্রমে নতুন গতি আনয়নের লক্ষ্যে নতুন কিছু যোগ্য ও সক্রিয় সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে। পুনর্গঠিত কমিটিতে প্রফেসর ড. শাহ জে. মিয়াকে ভারপ্রাপ্ত সভাপতি, রওশন কামাল জেমসকে সাধারণ সম্পাদক, রিয়াদ হাসনাইনকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং ইঞ্জিনিয়ার মোহাম্মদ জুয়েলকে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।

সভায় সর্বমোট ১০১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এর ফলে সংগঠনের সাংগঠনিক কাঠামো আরও বিস্তৃত ও শক্তিশালী হবে এবং আইসিটি খাতের পেশাজীবী, উদ্যোক্তা ও প্রযুক্তিবিদদের নিয়ে ফোরামের কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালিত হবে বলে আশা করা হচ্ছে।

এছাড়াও সভায় জাতীয়তাবাদী আইসিটি ফোরামের সাধারণ সদস্য অন্তর্ভুক্তির জন্য সদস্য নিবন্ধন ফরম উন্মুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এর মাধ্যমে দেশের আইসিটি খাতের আগ্রহী পেশাজীবী, উদ্যোক্তা, প্রযুক্তিবিদ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সদস্য হিসেবে যুক্ত হওয়ার সুযোগ পাবেন।

বক্তারা বলেন, জাতীয়তাবাদী আইসিটি ফোরাম দেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন, পেশাজীবীদের স্বার্থ সংরক্ষণ, নীতিনির্ধারণী আলোচনায় সক্রিয় অংশগ্রহণ এবং প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। সভা শেষে সংগঠনের ঐক্য, শৃঙ্খলা ও গতিশীলতা বজায় রেখে আগামী দিনের কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানানো হয়।

Latest stories