32 C
Dhaka
Saturday, October 3, 2026
Homeবিনোদনঅভিনেতা শামস সুমন মারা গেছেন

অভিনেতা শামস সুমন মারা গেছেন

Date:

Related stories

সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ১ বছরে বেড়েছে ৪১ শতাংশ

২০২৫ সালে সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে বাংলাদেশিদের আমানত প্রায় ৪১...

আজ রাতে সিলেট যাবেন তারেক রহমান, কাল যোগ দেবেন প্রচারে

আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করতে আজ বুধবার রাতে সিলেটে...

১৭ ঘণ্টা ধরে জ্বলছে করাচির শপিংমলের আগুন, নিহত অন্তত ৬

পাকিস্তানের করাচির এম এ জিন্নাহ সড়কের একটি বহুতল শপিং...

ক্রিকেটই যখন পরিবারের ভাষা

বাবা টুকটাক ক্রিকেট খেলতেন, চার ভাই-বোনের সবাই ক্রিকেট খেলেন।...

দাবির মুখে পেছালো শাকসু নির্বাচন, শিগগিরই পুনঃতফসিল

শিক্ষার্থীদের দাবির মুখে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি)...

টেলিভিশন ও চলচ্চিত্রের পর্দার জনপ্রিয় অভিনেতা শামস সুমন মারা গেছেন।

আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

চ্যানেল আইয়ের প্রযোজক অনন্যা রুমা দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মঞ্চ থেকে শুরু করে ছোট পর্দা ও বড় পর্দায় দাপিয়ে বেড়িয়েছেন শামস সুমন। চ্যানেল আইয়ের সহযোগী প্রতিষ্ঠান ‘রেডিও ভূমি’র স্টেশন চিফ হিসেবে কর্মরত ছিলেন তিনি।

এই তুখোড় অভিনেতা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংগঠন স্বননের সদস্য।

তার অভিনীত চলচ্চিত্রগুলো হলো মন জানে না মনের ঠিকানা (২০১৬), কক্সবাজারে কাকাতুয়া (২০১৬), চোখের দেখা (২০১৬), প্রিয়া তুমি সুখী হও (২০১৪), আয়না কাহিনী (২০১৩), বিদ্রোহী পদ্মা (২০০৬), জয়যাত্রা (২০০৪), নমুনা (২০০৮), হ্যালো অমিত (২০১২), জয়যাত্রা (২০০৪)।

‘স্বপ্নপূরণ’ চলচ্চিত্রে পার্শ্বচরিত্রে অভিনয় করে ২০০৮ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন শামস সুমন।

Latest stories