26.3 C
Dhaka
Monday, July 20, 2026
Homeরাজনীতিএনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক মুরসালীনের পদত্যাগ

এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক মুরসালীনের পদত্যাগ

Date:

Related stories

সরকারের ঋণের বোঝা ২২ লাখ কোটি টাকা ছাড়াল

গত বছরের ডিসেম্বর পর্যন্ত দেশের মোট সরকারি ঋণের বোঝা...

ভালোবাসা দিবসের আগেই ‘যে কথা হয়নি বলা’

সময়ের আলোচিত জুটি জোভান-নীহাকে নিয়ে নাটক নির্মাণ করেছেন পরিচালক...

মালয়েশিয়ায় দুর্নীতির অভিযোগে ২ স্ত্রীসহ সাবেক সেনাপ্রধান আটক

মালয়েশিয়ার সাবেক সেনা প্রধান মোহাম্মদ হাফিজউদ্দিন জানতান এবং তার...

ভারতীয় কূটনীতিকের সঙ্গে বৈঠক বিষয়ে যা জানালেন জামায়াতের আমির

ভারতীয় কূটনীতিকের সঙ্গে বৈঠক বিষয়ে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে...

তিন অ্যাসিস্টের সঙ্গে গোল, মেসি-ম্যাজিকে ফাইনালে মায়ামি

প্রথমার্ধে হেড থেকে নিজে জাল খুঁজে নিলেন আর্জেন্টাইন মহাতারকা...

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মুহাম্মদ মুরসালীন।

আজ বৃহস্পতিবার দুপুরে ফেসবুকে এক পোস্টে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

ওই পোস্টে তিনি লিখেন, ‘আমি খান মুহাম্মদ মুরসালীন এতদিন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করে এসেছি। এছাড়াও পার্টির মিডিয়া সেল, প্রচার ও প্রকাশনা সেলে কাজ করেছি। সম্প্রতি পার্টির নির্বাচনকালীন মিডিয়া উপকমিটির সেক্রেটারি হিসেবে কিছুদিন দায়িত্ব পালন করেছি।

আমি আজ থেকে এনসিপির সকল দায়িত্ব ও পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। কেন এই সিদ্ধান্ত নিলাম, সেই বিস্তারিত ব্যাখ্যা ভিডিও বার্তায় জানালাম। এনসিপি থেকে পদত্যাগ করলেও রাজনীতি থেকে পদত্যাগ করছি না। দেখা হবে রাজপথে।’

সাম্প্রতিক সময়ে এনসিপি থেকে অন্তত ৯ জন নেতার পদত্যাগের খবর পাওয়া গেছে। 

Latest stories