31 C
Dhaka
Sunday, September 27, 2026
Homeবাংলাদেশঝিনাইদহে বিয়ের অনুষ্ঠানে দাওয়াত না দেওয়ায় সংঘর্ষে আহত ১০

ঝিনাইদহে বিয়ের অনুষ্ঠানে দাওয়াত না দেওয়ায় সংঘর্ষে আহত ১০

Date:

Related stories

নীতিমালা আছে, ব্যাংকের এমডিদের কি সুরক্ষা দিতে পারছে বাংলাদেশ ব্যাংক?

কোনো ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বা প্রধান নির্বাহী কর্মকর্তার...

অস্কারের ‘ইন মেমোরিয়ামে’ নেই ধর্মেন্দ্র, হেমা মালিনীর ক্ষোভ

অস্কারের ‘ইন মেমোরিয়াম’ অংশে বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর নাম না...

তারেক রহমানের সমাবেশে ৩ লাখ জনসমাগমের লক্ষ্য বিএনপির

সিলেটে নিজেদের প্রথম নির্বাচনী সমাবেশে অন্তত ৩ লাখ জনসমাগমের...

ইরানে এই মুহূর্তে মার্কিন হামলা কেন সহজ নয়

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সামরিক হামলা দেশটির...

শেখ মেহেদীর দারুণ বোলিংয়ের পর বাংলাদেশের লক্ষ্য ১৭১

আগ্রাসী শুরুতে উড়ছিল আয়ারল্যান্ড, দুইশোর সম্ভাবনায় থাকা দলটির ডানা...

ঝিনাইদহে বিয়ের দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ শনিবার সকালে সদর উপজেলার বাকড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি আছেন বাকড়ি গ্রামের চিন্টু শেখ (৪৫) ও ইয়াহিয়া (৪১), নরহরিদ্রা গ্রামের রিয়াজুল ইসলাম (৪৫) ও মো. রোকনুজ্জামান। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, শুক্রবার রফিকুল ইসলামের মেয়ের বিয়ের অনুষ্ঠানে প্রতিবেশী শাহিন উদ্দিনকে দাওয়াত না দেওয়ায় উত্তেজনা শুরু হয়। এর জের ধরে শনিবার সকালে শাহিন ও তার লোকজন রফিকুলের বাড়িতে হামলা চালায়। সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হন।

সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Latest stories