31.6 C
Dhaka
Friday, October 16, 2026
Homeবাণিজ্যব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত বিধান বাতিল করা হবে: অর্থমন্ত্রী

ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত বিধান বাতিল করা হবে: অর্থমন্ত্রী

Date:

Related stories

লন্ডনে মেয়ের সঙ্গে ঈদ উদযাপন করছেন ফাহমিদা নবী

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী ফাহমিদা নবী এবার ঈদ উদযাপন...

সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করলেন তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার...

শ্যাম্পেনের ওপর ২০০% শুল্কের হুমকি দিলেন ট্রাম্প

সম্প্রতি ইসরায়েল-হামাসের যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপ বাস্তবায়নের অংশ হিসেবে...

সিনিয়রদের বিশেষ সুবিধা ক্ষতি করেছে নিলামের স্বচ্ছতাকে

বারো বছর -- এই লম্বা সময় ধরে বাংলাদেশ প্রিমিয়ার...

এক ফোঁটা পানির জন্য প্রতিদিনের সংগ্রাম

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলবর্তী খুলনা জেলা। এই জেলার কয়রা উপজেলার...

ব্যাংক রেজল্যুশন আইনের বহুল আলোচিত—পুরোনো মালিকদের অংশীদারত্ব দাবি করার সুযোগ রাখা বিধানটি বাতিল করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, বিভিন্ন অংশীজনের সঙ্গে পরামর্শের পর সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।

আজ সোমবার দুপুরে জাতীয় সংসদে ২০২৬–২৭ অর্থবছরের বাজেটের ওপর সমাপনী বক্তব্যে এ কথা জানান তিনি।
 

ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬-এর ১৮(এ) ধারা অনুযায়ী, একীভূত হওয়া বা একীভূতকরণের জন্য তালিকাভুক্ত ব্যাংকের সাবেক মালিকরা তুলনামূলক সহজ শর্তে আবারও ব্যাংকের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার সুযোগ পান। 

এ বিধানকে সাবেক অন্তর্বর্তী সরকারের ব্যাংক খাতের সংস্কার থেকে সরে আসার পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

আইন অনুযায়ী, একীভূত হওয়া বা একীভূতকরণের তালিকাভুক্ত ব্যাংকের সাবেক পরিচালক বা মালিকেরা সরকার বা বাংলাদেশ ব্যাংকের দেওয়া মূলধন সহায়তার ৭ দশমিক ৫ শতাংশ অগ্রিম পরিশোধ করে ব্যাংকের নিয়ন্ত্রণ ফিরে পাবেন। বাকি ৯২ দশমিক ৫ শতাংশ অর্থ দুই বছরের মধ্যে ১০ শতাংশ সরল সুদে পরিশোধ করতে হবে।

Latest stories