31 C
Dhaka
Sunday, April 19, 2026
Homeবিনোদনআবার জুটি হচ্ছেন রাজ–মিম

আবার জুটি হচ্ছেন রাজ–মিম

Date:

Related stories

সম্পাদক পরিষদের সভাপতি নুরুল কবীর, সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ

সম্পাদক পরিষদের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) পরিষদের নতুন নির্বাহী...

ভ্যাট রিটার্ন জমার সময় ২২ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ল

অনলাইনে মূল্য সংযোজন কর (ভ্যাট) রিটার্ন দাখিলের সময়সীমা বাড়িয়েছে...

মাদুরোর জন্য পদত্যাগ করাই বুদ্ধিমানের কাজ হবে: ট্রাম্প

বেশ কিছুদিন ধরেই দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলাকে নিয়ে মেতে...

‘সরকারের ভেতর থেকে যোগসাজশ না থাকলে গণমাধ্যমের ওপর হামলা সহজ হতো না’

অন্তর্বর্তী সরকারের ছত্রছায়া না থাকলে বা সরকারের ভেতর থেকে...

আমাদের মাথায় শুধু ফুটবল: ঢাকায় নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট ভারত

রাজনৈতিকভাবে সংবেদনশীল পরিস্থিতির মধ্যে ঢাকায় পা রাখতেই ভারতীয় ফুটবলাররা...

সরকারি অনুদানপ্রাপ্ত ‘জীবন অপেরা’ সিনেমায় শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানা গেছে।

এর আগে ‘পরাণ’ ও ‘দামাল’ সিনেমায় এই জুটির রসায়ন পছন্দ করেছে দর্শক।

সম্প্রতি মিম তার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক অভিনেতার সঙ্গে ছবি পোস্ট করেন। সেখানে অভিনেতার মুখ দেখা যায়নি, কেবল পেছন ফিরে দাঁড়িয়ে থাকা এক পুরুষ অবয়ব বোঝা যায়।

সেই ছবির ক্যাপশনে মিম লেখেন, ‘পরবর্তী প্রজেক্ট আসছে, অনুমান করুন, তিনি কে?’

এই এক লাইনের পোস্টেই মন্তব্যের ঘরে শুরু হয় আলোচনা। বেশির ভাগ ভক্তের ধারণা, ছবির মানুষটি শরিফুল রাজ।

পরিচালক আলভী আহমেদের লেখা ‘জীবন অপেরা’ উপন্যাস প্রকাশিত হয়েছে। সেখানে প্রধান চরিত্র রফিকের দুটি জীবনের মধ্যে যাতায়াত ও তার প্রথম প্রেম শারমিনের সঙ্গে সম্পর্ককে কেন্দ্র করে গল্প এগিয়েছে।

সেখানে দেখা যায়, রফিক এক ভিন্ন জীবনে প্রবেশ করে, যেখানে শারমিন আবার তার জীবনের গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে থাকে। বাস্তব ও কল্পনার সংমিশ্রণে লেখা এই গল্পে প্রেম ও মানবিক সিদ্ধান্তের নানা দিক উঠে এসেছে।

২০২৪–২৫ অর্থবছরে ৭৫ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছে সিনেমাটি। মূলধারার দর্শকদের জন্যই সিনেমাটি নির্মিত করা হচ্ছে।

নির্মাতা ও প্রযোজনা সংশ্লিষ্টদের আশা, অনুদানের অর্থের পাশাপাশি ব্যক্তিগত বিনিয়োগ যুক্ত করে সিনেমাটিকে পূর্ণাঙ্গ বাণিজ্যিক সিনেমা হিসেবে তৈরি করা হবে।

Latest stories