27 C
Dhaka
Friday, April 24, 2026
Homeখেলাএবার আফগানিস্তানকে গুঁড়িয়ে দিল বাংলাদেশ

এবার আফগানিস্তানকে গুঁড়িয়ে দিল বাংলাদেশ

Date:

Related stories

ঝিনাইদহে ‘প্রেরণা-৭১’ চত্বর ভেঙে ফেলেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা

ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত 'প্রেরণা-৭১' চত্বরটি বিক্ষুব্ধ...

সরে দাঁড়াচ্ছেন টিম কুক, কে হচ্ছেন অ্যাপলের নতুন সিইও

প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলকে ১৫ বছর নেতৃত্ব দেওয়ার পর প্রধান...

চলতি অর্থবছরে এ পর্যন্ত প্রায় সাড়ে ৫ বিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক ২০২৫-২৬ অর্থবছরে এখন পর্যন্ত বৈদেশিক মুদ্রাবাজার থেকে...

গাজা-সুদানের শিশুদের জন্য ৫.৪ মিলিয়ন ডলার সংগ্রহ করলেন বেলা হাদিদরা

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে আয়োজিত 'আর্টিস্টস ফর এইড' চ্যারিটি কনসার্টে...

তুরস্কে উড়োজাহাজ দুর্ঘটনায় লিবিয়ার সেনাপ্রধান নিহত

তুরস্কে উড়োজাহাজ দুর্ঘটনায় লিবিয়ার সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ আলী আহমেদ...

হংকংয়ের বিপক্ষে দাপুটে জয় পাওয়ার পর আফগানিস্তানকেও পাত্তা দিল না বাংলাদেশ ‘এ’ দল। রাইজিং স্টারস এশিয়া কাপে দুর্দান্ত বোলিংয়ে প্রতিপক্ষকে গুঁড়িয়ে আকবর আলির দল জিতল অনায়াসে।

কাতারের দোহায় রাইজিং স্টারস এশিয়া কাপের ম্যাচে আফগানিস্তানকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। রিপন মন্ডল ও রাকিবুল হাসানের তোপে আফগানরা মাত্র ৭৮ রানে গুটিয়ে যায়। ওই রান ৩৯ বল আগেই তুলে নেয় ইয়াং টাইগাররা। এই জয়ে সুপার ফোর অনেকটাই নিশ্চিত হয়ে গেল বাংলাদেশের দলটির।

৭৯ রানের সহজ লক্ষ্যে নেমে শুরুতেই ফেরেন আগের ম্যাচে রেকর্ড সেঞ্চুরি করা হাবিবুর রহমান সোহান ও জিসান আলম। এম গজনফরের বলে সোহান ক্যাচ দেন উইকেটের পেছনে, জিসান ধরা দেন সহজ ক্যাচ উঠিয়ে। দুজনেই করেন ১০ রান করে। ২৪ রানে ২ উইকেট হারানোর পর জাওয়াদ আবরারকে নিয়ে মাহিদুল ইসলাম অঙ্কন টানতে থাকেন দলকে। কোন রকম সংশয় ছাড়াই পরিস্থিতির দাবি মেটান সহজে। অবিচ্ছিন্ন ৫৫ রানের জুটিতে ২৭ করেন অঙ্কন, ২৪ রানে অপরাজিত ছিলেন জাওয়াদ 

টস হেরে বোলিং বেছে আফগানিস্তানের উপর ছড়ি ঘোরাতে থাকে বাংলাদেশ। পাওয়ার প্লের ভেতরই তিন উইকেট ফেলে প্রতিপক্ষকে চেপে ধরে টাইগাররা। শুরুটা করেন রিপন মন্ডল। ইমরান মীর, নুরুল উল রহমান ও সেদিকুল্লাহ অতলকে তুলে নেন তিনি।

প্রবল চাপে পড়া আফগানদের বাঁচাতে চেয়েছিলেন দারবিশ রাসুলি। ইজাজ আহমেদকে নিয়ে সামান্য প্রতিরোধ গড়েন তিনি। ১৯ রানের জুটির পর আবার নামে ধস। এসএম মেহরুব ইজাজ ও খারুতিকে আউট করেন পর পর। ৩৫ রানে ৫ উইকেট হারানোর পাশাপাশি রানও বের করতে পারছিল না আফগানিস্তান। একা টেনে নিতে চেয়েছিলেন রসুলি। আফগান ‘এ’ দলের অধিনায়ক থিতু হয়ে বোল্ড হন আব্দুল গাফফার সাকলাইনের বলে। এরপর টানা ৩ উইকেট নিয়ে বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান ফেলে মুড়ে দিতে থাকেন ইনিংস। ৪ ওভারে মাত্র ৭ রান দিয়ে ৩ উইকেট নেওয়া রাকিবুল দলের সফল বোলার।

Latest stories