35.2 C
Dhaka
Tuesday, June 16, 2026
Homeরাজনীতিঢাকা-১৭ ও উত্তর সিটির ১৯ ওয়ার্ডের ভোটার হলেন তারেক রহমান

ঢাকা-১৭ ও উত্তর সিটির ১৯ ওয়ার্ডের ভোটার হলেন তারেক রহমান

Date:

Related stories

মুমিনুল সেঞ্চুরি হাতছাড়া করার পর ইনিংস ঘোষণা করল বাংলাদেশ

লাঞ্চের আগেই লিড হয়ে গিয়েছিলো পাঁচশোর ছুঁইছুঁই। ইনিংস ঘোষণা...

আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ন্যায্য বিচার নিশ্চিত হবে, আশা মির্জা ফখরুলের

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে...

ব্রাজিল না আর্জেন্টিনা? এই উন্মাদনা বাংলাদেশের জন্য কেন ভালো

বিশ্বকাপ এলেই বাংলাদেশ যেন দুই ভাগে ভাগ হয়ে যায়।...

যুদ্ধের প্রভাবে দেশের বাজারে ভোজ্যতেল ও চিনির দাম বেড়েছে

গত কয়েক সপ্তাহে বাংলাদেশের প্রধান পাইকারি বাজারগুলোতে ভোজ্যতেল, চিনি...

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩ কারা পাচ্ছেন

গতকাল বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে ২৮টি বিভাগে ৩০ চলচ্চিত্র, শিল্পী...

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। রাজধানীর গুলশান এলাকার ঢাকা–১৭ সংসদীয় আসন ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের ভোটার হয়েছেন তিনি।

আজ রোববার বিকেল পৌনে ৪টার দিকে ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি বলেন, তারেক রহমানের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার বিষয়টি নির্বাচন কমিশন কর্তৃক অনুমোদিত হয়েছে।

এর আগে শনিবার দুপুরে তারেক রহমান ইসির নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) গিয়ে ছবি তোলা, আঙুলের ছাপ, চোখের আইরিশ (চোখের মণির ছাপ) দেওয়াসহ অন্যান্য কাজ সম্পন্ন করেন।

গত ২৫ ডিসেম্বর ১৭ বছর পর দেশে ফেরেন তারেক রহমান। আগামী ১২ ফেব্রুয়ারি একই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এই নির্বাচন সামনে রেখে ভোটার হলেন তিনি। 

Latest stories