26.1 C
Dhaka
Wednesday, July 22, 2026
Homeবাংলাদেশমাগুরার মহম্মদপুরে গ্রামীণ ব্যাংকে আগুন

মাগুরার মহম্মদপুরে গ্রামীণ ব্যাংকে আগুন

Date:

Related stories

ভেনেজুয়েলা নিয়ে কী পরিকল্পনা, জানালেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার দেশ ভেনেজুয়েলার ওপর...

খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন নাতনি জাইমাসহ পরিবারের সদস্যরা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কবর জিয়ারত...

চেলসির বিপক্ষে পেদ্রিকে পাচ্ছে না বার্সা

চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে বার্সেলোনা দলে যেমন দারুণ...

রাজধানীতে মাসে গড়ে ২০ খুন, ১০ মাসে ১৯৮: ডিএমপি

রাজধানী ঢাকায় গত ১০ মাসে ১৯৮টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।আজ...

অভিন্ন প্রশ্নে এইচএসসি পরীক্ষা কতটা ন্যায্য?

এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা স্থগিতের দাবিতে রাস্তায় নামতে হয়েছে। কিন্তু,...

মাগুরার মহম্মদপুর উপজেলায় গ্রামীণ ব্যাংকের অফিসে আগুন লাগার ঘটনা ঘটেছে।  আজ মঙ্গলবার ভোর সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

শাখা ব্যবস্থাপক সোহানা সুলতানা বলেন, মঙ্গলবার ভোর সাড়ে ৩টার দিকে অফিসের জানালা দিয়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়। ফলে অনেক গুরুত্বপূর্ণ নথি এবং অফিসের আসবাবপত্র পুড়ে যায়। ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

মহম্মদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার বিল্লাল মৃধা জানান, ভোর সাড়ে ৩টার দিকে খবর পেয়ে মোহাম্মদপুর গ্রামীণ ব্যাংক অফিসে দমকল বাহিনী পাঠানো হয়। তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই পুলিশ সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা হয়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের জন্য তদন্ত করা হবে।

Latest stories